২৭ সেপ্টেম্বর ২০১৪ - ০১:২২
শ্যাডো মিনিস্টার পদ ছাড়লেন রোশানারা আলী

ইরাকে আইএস'র বিরদ্ধে বিমান হামলা সিদ্ধান্তের প্রতিবাদে শ্যাডো শিক্ষা বিষয়ক মন্ত্রী থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রোশানারা আলী।

আবনা : ইরাকে আইএসআইএলে'র বিরদ্ধে বিমান হামলা সিদ্ধান্তের প্রতিবাদে শ্যাডো শিক্ষা বিষয়ক মন্ত্রী থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রোশানারা আলী।
স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ইরাকে বিমান হামলার পক্ষে তার দল লেবার পার্টি সমর্থন দিলে তিনি এই সিদ্ধান্ত নেন। এ সময় তিনি দল নেতা এড মিলিবেন্ডের কাছে শ্যাডো শিক্ষা বিষয়ক মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, আইএসআইএলে'র কর্মকাণ্ড ভয়ঙ্কর ও বর্বরোচিত তাতে সন্দেহ নেই। কিন্তু এই ধরনের বিমান হামলা করে আইএসআইএলে'র কর্মকাণ্ড বন্ধ করা যাবে বা এই হামলায় ইরাকের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, এ বিষয়ে আমার সন্দেহ আছে।
উল্লেখ্য, শুক্রবার পার্লামেন্টের ভোটে মোট ৫২৪ জন ব্রিটিশ এমপি ভোট দেন। এর মধ্যে ইরাকের বিমান হামলার পক্ষে ভোট দেন ৪৮১ জন এমপি ও বিপক্ষে  ৪৩ জন। রোশানারা এমপি ভোট দানে বিরত ছিলেন।
মূলত: ব্রিটেনের প্রধান তিন রাজনৈতিক দল কনজারভেটিব পার্টি, লিবডেম পার্টি ও লেবার পার্টি ইরাকে বিমান হামলার পক্ষে অবস্থান নেন।